Description
কিতাবের সংক্ষিপ্ত বর্ণনাঃ
সিনাই উপত্যকা প্রাগৈতিহাসিক বিখ্যাত সব স্থাপনায় ভরপুর। কুরআনে ফেরাউনের ঘটনা উল্লেখ করতে গিয়ে আল্লাহ্ পাক নবী মূসা আলাইহিস সালাম ও তাঁর ভাই হারুন আলাইহিস সালামের বিভিন্ন ঘটনা উল্লেখ করেছেন। এর বেশিরভাগই এই সিনাই উপত্যকাকে ঘিরে। পবিত্র সেই তুওয়া উপত্যকার ঝোপে অগ্নিকুণ্ড দেখে এগিয়ে যাওয়া এবং বিনিময়ে নবুয়তের অভিষেক এই সিনাই প্রান্তরেই। আল্লাহ্ পাক মূসা আলাইহিস সালামের পায়ের জুতা খুলে ফেলার নির্দেশ দিয়েছিলেন এখানেই।
এখানেই বিখ্যাত সেই তূর পাহাড় অবস্থিত। এর পাশেই রয়েছে জাবালে তাজাল্লি, অর্থাৎ আল্লাহ্র নূরে জ্বলে যাওয়া সেই পর্বত। এর নিকটেই আবার সেই স্বর্ণের বাছুরের স্থান যা দিয়ে বনি ইসরাইলের দুষ্টু লোকেরা আল্লাহ্র পরিবর্তে নকল উপাস্য বেছে নিয়েছিল। এখানেই রয়েছে নবী হারুন আলাইহিস সালামের মাঝার। পাহাড় ঘেরা সমতল ভূমিতে বনি ইসরাইলের লোকেরা দীর্ঘদিন বাস করেছিল। এই সিনাই অঞ্চলেই আবার সেই বিখ্যাত কূপের স্থান, যেখানে মূসা আলাইহিস সালামের লাঠির আঘাতে পাথর থেকে বারোটি ঝর্না প্রবাহিত হয়েছিল। বেহেশতি খাদ্য মান্না ও সালওয়া পেয়েও বনি ইসরাইলের লোকেরা সন্তুষ্ট হতে পারেনি। আল্লাহ্ পাক তাই আকাশ থেকে পাখি পাঠিয়েছিলেন এদের রসনা তৃপ্ত করার জন্য।
এমন সব ঘটনার সমাহার পাবেন উক্ত বইটিতে। ফলে এ ভ্রমণকাহিনীটি পাঠে আপনি এক ধরণের পবিত্র রোমাঞ্চ অনুভুব করবেন।
কিতাবের তথ্যঃ
| Title: | সিনাই উপত্যকায় একদিন (হার্ডকভার) |
| Author: | ডক্টর আব্দুল বাতেন মিয়াজী |
| Publisher: | মিনহাজ পাবলিকেশন বাংলাদেশ |
| Edition: | 1st Published, 2023 |
| Number of Pages: | 144 |
| Country: | বাংলাদেশ |
| Language: | বাংলা |
ডেলিভারি চার্জ:
পন্যের ডেলিভারি চার্জ নিয়ে ঝামেলা এড়াতে আমরা অর্ডার কনফার্মের পর পন্য পৌছানোর দূরত্ব ও পন্যের ওজনের উপর ভিত্তি করে সঠিক ডেলিভারি চার্জ যাচাই করে মেসেজ বা কলের মাধ্যমে পুনরায় জানিয়ে থাকি।






Reviews
There are no reviews yet.