Description
কিতাবের সংক্ষিপ্ত বর্ণনাঃ
পবিত্র কুরআন মহাবিশ্বের সৃষ্টি, সম্প্রসারণ এবং শেষে চূড়ান্ত পর্যায়ে ধ্বংসের পরে পুনরুত্থান এবং বর্তমান পৃথিবীর অন্য রকম এক পৃথিবীতে রূপান্তরের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য চৌদ্দ শতাব্দী আগেই দিয়েছে। পবিত্র কুরআনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে: “সমস্ত ঊর্ধ্বস্থ মহাবিশ্ব এবং পৃথিবী (সবকিছু) একটি এককের আকারে যুক্ত ছিল। অতঃপর আমরা তাদেরকে পৃথক করে দিয়েছি?
আধুনিক জ্যোতির্পদার্থবিদ্যার বিজ্ঞানের সাথে পবিত্র কুরআনের আয়াতের নিখুঁত মিল মানুষের জন্যে তা বোঝা ও অনুধাবন করা সহজ করে দিয়েছে।বর্তমান শতাব্দীর মুজাদ্দিদ শাইখ-উল-ইসলাম ডক্টর মুহাম্মাদ তাহির-উল-ক্বাদরী রচিত “Quran on Creation and Expansion of The Universe” নামক বইটিতে মহাজাগতিক ও জ্যোতির্বিদ্যাগত গবেষণা বাংলা ভাষাবাসীদের জন্যে এক অনন্য উপহার। আধুনিক বিজ্ঞানের আবিষ্কারের সাথে কুরআনে বর্ণিত চিরন্তন সত্যের তুলনামূলক আলোচনা ও তাত্ত্বিকতা প্রকৃত সত্য অনুধাবনের দ্বার উন্মোচন করে দিয়েছে। এতে যেমন তুলে ধরা হয়েছে মহাজাগতিক সৃষ্টি রহস্য, গ্যালাক্সি, তারকা, গ্রহ, কিংবা ব্ল্যাক হল সৃষ্টির বিজ্ঞান, আবার তেমনি আলোচিত হয়েছে মানব সৃজনের তাত্ত্বিকতায় ডারউইনের ভ্রান্ত বিবর্তনবাদ, বর্ণিত হয়েছে বর্তমান মহাজগতের বিনাশ বিজ্ঞান ও কিয়ামত পরবর্তী নতুন পৃথিবীর সৃষ্টি এবং সর্বোপরি কুরানিক পরম সত্য।
কিতাবের তথ্যঃ
| Title: | মহাবিশ্বের সৃষ্টি ও ধ্বংস (হার্ডকভার) |
| Author: | শাইখ উল ইসলাম ড. মুহাম্মাদ তাহির উল ক্বাদরী |
| Translator: | ইঞ্জিনয়ার মাকসুদ মুহাম্মাদ নাসির |
| Publisher: | মিনহাজ পাবলিকেশন বাংলাদেশ |
| Edition : | 1st Published, 2023 |
| Number of Pages: | 112 |
| Country: | বাংলাদেশ |
| Language: | বাংলা |
ডেলিভারি চার্জ:
পন্যের ডেলিভারি চার্জ নিয়ে ঝামেলা এড়াতে আমরা অর্ডার কনফার্মের পর পন্য পৌছানোর দূরত্ব ও পন্যের ওজনের উপর ভিত্তি করে সঠিক ডেলিভারি চার্জ যাচাই করে মেসেজ বা কলের মাধ্যমে পুনরায় জানিয়ে থাকি।






Reviews
There are no reviews yet.